• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৫:৫৩ বিকাল

খাগড়াছড়িতে সিএনজি দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

​খাগড়াছড়ির পানছড়িতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার চাকা খুলে সড়ক থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবা, বিজিবি সদস্যসহ আরও তিনজন।

​শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার লতিবান প্রিন্সিপাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত তানিয়া আক্তার (১২) উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহতরা হলেন নিহত শিশুর মা ডেইজি আক্তার (৩৫), বোন আঁখি আক্তার (১৭) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েব সুবাদার আব্দুর রাজ্জাক।

​আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে পানছড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত যানটি জব্দ করেছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

​এদিকে, স্থানীয়দের অভিযোগ- পাহাড়ি সড়কের বিপজ্জনক মোড়গুলোতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। তদারকির অভাবে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন অটোরিকশাগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় যাত্রীদের জীবন প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে। অনতিবিলম্বে এসব অবৈধ যানবাহন বন্ধ ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

​দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটির কোনো বৈধ রেজিস্ট্রেশন ছিল না বলে জানা গেছে। জেলায় অন্তত দুই শতাধিক অবৈধ সিএনজি চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, জেলা বিআরটিএ ও ট্রাফিক বিভাগের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে কোনো রকমের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে এসব ঝুঁকিপূর্ণ যানবাহন।

​পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, পানছড়ি থেকে যাত্রী নিয়ে খাগড়াছড়ি জেলা সদরে আসার পথে অটোরিকশাটি লতিবান প্রিন্সিপাল পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় চলন্ত অবস্থাতেই সিএনজিটির সামনের চাকা খুলে গিয়ে গাড়িটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয় এবং বাকি যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]