• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৬:৪০ বিকাল

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে কুসুন্নী ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রখ্যাত চিকিৎসক ডা. জুবায়েদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ১ নং কুসুন্নী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ​"গাছ লাগান, পরিবেশ বাঁচান" এবং "সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

জন্মদিনের কেক বা আড়ম্বরপূর্ণ উৎসবের বদলে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মহলে এটি ইতিবাচক সাড়া ফেলেছে। ​ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ সময় ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে শতাধিক গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণকে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর তাগিদ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক রোমিওর স্বাধীন কুমার কুন্ড, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম, ছাত্র বিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান পাপ্পু, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাব্বি, শেরপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি তৌহিদ রিফাত, হিমেল প্রমুখ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]