ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মেয়ের জামাই কর্তৃক শাশুড়ী হত্যা মামলার প্রধান পলাতক আসামী ঘাতক ইস্রাফিল'কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেট এর যৌথ আভিযানিক দল।
এসআরবি-৭, চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর সাড়ে ১১টার সময় এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেট এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন পাবলিক স্কুল এন্ড কলেজ রোডস্থ রংধনু টেইলার্স এন্ড ফেব্রিক্স দোকানের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে শ্বাশুড়ি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ ইস্রাফিল (৩৫), পিতা-মোঃ শিশু মিয়া, সাং-নারুই, থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া'কে গ্রেফতার করেছে৷ ।
গ্রেফতারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর