• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
আবু সাঈদ
জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৬:৪০ বিকাল

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর একটি দল বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও সিফাত (২০), জানকিপুর মৃধাপাড়া এলাকার ফুরকান হোসেন (১৯), লাউচাপড়া এলাকার আমান উল্লাহ উদয় (২৭) এবং গাজীপুরের জয়দেবপুর এলাকার রুবেল মিয়া (২৭)।

অভিযানে তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৩৫ বোতল আইস ভদকা, ২৪ বোতল রয়েল স্ট্যাগ, ১২ বোতল এসি ব্ল্যাক, ১২ বোতল ম্যাকডওয়েলস এবং ৩৪ বোতল আইকনিক হোয়াইট ব্র্যান্ডের মদ রয়েছে। উদ্ধার করা মদের মোট পরিমাণ প্রায় ১১৪ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]