রাজবাড়ির পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম এলাকা থেকে গভীর রাতে পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেফতার কৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪৫ দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন পাংশা উপজেলার কলিমহর গ্রামের আজিম উদ্দিনের ছেলে গ্রামপুলিশ সুজন চৌকিদার, কুঠিমালিয়াট গ্রামের অলক কুমার শিকদারের ছেলে উৎপল শিকদার,উসমান গনির ছেলে মোঃ স্বাধীন হোসেন।
স্থানীয় একাধীক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে রিনা নামে এক মাদক সম্রাজ্ঞী ওই এলাকায় বিস্তর ভাবে মাদক কারবার করে আসছিল। রিনাকে স্থানীয় কতিপয় ২ জন তাকে বিভিন্ন ভাবে সহায়তা করে আসছিল।
পাংশা থানা পুলিশ জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার কৃতদের আটক করা হয়।
এ সময় কৌশলে আরো কয়েকজন ঘটনা স্থল থেকে পালিয়ে যায় পুলিশ জানিয়েছেন মাদকের গডফাদারদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর