নড়াইলের সদর উপজেলায় সাপ ধরে সাপের খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে আহত হওয়ার পর সেই সাপটিই ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন গোলাম রব্বানী (৫৫) নামে এক ব্যক্তি।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে সাপটি সঙ্গে নিয়ে হাসপাতালে যান তিনি। গোলাম রব্বানী ওই গ্রামের মৃত জাফর মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বুড়িখালী গ্রামের হান্নান খানের বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। সাপের ভয়ে ঘরে কেউ প্রবেশ করছিলেন না। পরে সাপটি ধরতে এগিয়ে যান একই গ্রামের গোলাম রব্বানী। সাপটি ধরার পর গোলাম রব্বানী কিছুসময় সাপের খেলা দেখান। পরে সাপটি একটি ব্যাগে ভরার সময় তাঁর ডান হাতে কামড় দেয়। এরপর আহত অবস্থায় সাপটিকে ব্যাগে ভরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান গোলাম রব্বানী। সেখানে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে গোলাম রব্বানী নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর