• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৬:২৩ বিকাল

কুমিল্লায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে কাজী ইউসুফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। তিনি কনকাপৈত বাজার সংলগ্ন কনকাপৈত দক্ষিণ পাড়ার ব্যাংক কাজী একরামের ছোট ভাই।

জানা গেছে, গত ২-৩ দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরের চালকের সাথে জামায়াত কর্মী কাজী মোঃ ইউসুফের বাকবিতন্ডার ঘটনা ঘটে, ওই সময় আবুল কালাম আজাদ কাজী মোঃ ইউসুফকে আমজাদের বাজার সীমানায় যেতে নিষেধ করে হুমকি দেন।

সোমবার সকালে কাজী মোঃ ইউসুফ আমজাদের বাজারে গেলে ফারিহা এন্টারপ্রাইজ এলাকায় তাঁর উপর হামলা করে আবুল কালাম আজাদ গং, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে কাজী মোঃ ইউসুফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুপুরে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। 

নিহত কাজী মোঃ ইউসুফ ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত, তবে সাম্প্রতিক সময়ে তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুী বলেন, ইউসুফ হোসেন নামে অসুস্থ্য একজনকে স্বজনরা হাসপাতালে এনেছে। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ট্রাক্টরে বালুর লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের একজনের বাক বিতন্ডা হয়েছে। আজকে সকালে আমজাদের বাজার গেলে তার উপর হামলার ঘটনা ঘটে, তবে শুনেছি, হার্ট এটাকে মারা গেছে। তারপরও তদন্তে পুলিশ পাঠানো হয়েছে, তদন্তে বিস্তারিত জানা যাবে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]