• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ বিকাল

বাংলাদেশে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’ (ETHNC)। রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২, শপ ডি২-তে ৭,৬৯৬ বর্গফুট আয়তনের ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এই যাত্রা। স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক ডিজাইন ও সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ পরিচিত ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। ফিজিক্যাল স্টোরের পাশাপাশি বাংলাদেশের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে এথনিক-এর কালেকশন পাওয়া যাবে ব্র্যান্ডটির অনলাইন শপিং প্ল্যাটফর্ম www.bd.ethnc.com-এ।

বাংলাদেশে এথনিক-এর আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে রয়েছে রেনেসাঁ ডেকোর লিমিটেড। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের ফ্যাশনপ্রেমীদের কাছে ব্র্যান্ডটির বৈচিত্র্যময় কালেকশন পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। ফিজিক্যাল স্টোরের পাশাপাশি চালু হয়েছে ব্র্যান্ডটির অনলাইন প্ল্যাটফর্ম bd.ethnc.com। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা অনলাইনে এথনিক-এর কালেকশন দেখতে ও কেনাকাটা করতে পারবেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর ও অনলাইন শপিং সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন উপস্থিতির পর এথনিক-এর আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সংযোজন- বাংলাদেশ। রেনেসাঁ ডেকোর লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশে অন্তত আরও তিনটি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এথনিক কর্তৃপক্ষ। এর মাধ্যমে দেশের আরও বিভিন্ন শহরের ক্রেতাদের কাছে ব্র্যান্ডটির কালেকশন পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

মুহাম্মদ উসমান চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার (CCMO) এথনিক বলেন, “বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতি এবং ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের দীর্ঘদিনের আগ্রহ ও ভালোবাসাকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। ঢাকায় আমাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী।”

রেনেসাঁ ডেকোর লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মেহরীন আসাফ বলেন, “আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড এথনিক-কে বাংলাদেশে নিয়ে আসা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা অত্যন্ত আনন্দিত এবং বিশ্বাস করি, ব্র্যান্ডটির স্বতন্ত্র ডিজাইন ও বৈচিত্র্যময় কালেকশন দেশের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের ক্রেতাদের কাছে ব্র্যান্ডটির পরিচিতি ও উপস্থিতি আরও বিস্তৃত করতে আমরা কাজ করে যেতে চাই।”

এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ‘এথনিক’ সেন্টারপয়েন্ট মল ম্যানেজমেন্ট, ইউনাইটেড টার্মিনাল, ইউনাইটেড গ্রুপ, রেনেসাঁ ডেকোর লিমিটেড এবং সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

‘এথনিক’ একটি সমসাময়িক আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড, যা স্বতন্ত্র প্রিন্ট, বৈশিষ্ট্যপূর্ণ ডিজাইন ও আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয়ে বৈচিত্র্যময় পোশাকের কালেকশন তৈরি করে। আন্তর্জাতিক রিটেইল নেটওয়ার্ক ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ডটি বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে তার সৃজনশীল ফ্যাশন পরিচিতি তুলে ধরছে। অনলাইন শপ: www.bd.ethnc.com

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com