• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

‘লগি-বৈঠা’ দিয়ে হত্যাকাণ্ড: বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

কুমিল্লা মহানগরী জামায়াত নেতা নাছির আহমেদ মোল্লার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির। সভাপতির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিন প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ন্যায় বিচারের দাবি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কেউ যেন বিচারের বাইরে থাকতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মোজাম্মেল হোসেন আবির বলেন, ২৮ অক্টোবরের ঘটনা দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো জরুরি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com