ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের দীর্ঘ সময় পার হয়ে গেলেও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের ওয়েবসাইটে এখনো রয়ে গেছে বিগত সরকারের ছবি। এমন কান্ডে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে এটি দায়িত্ব অবহেলা নাকি ভিন্ন কিছু?।
জানাগেছে, সরকারি দপ্তরের কার্যক্রমকে আধুনিক ও জনবান্ধব করতে তথ্য বাতায়ন নামে ডিজিটাল ওয়েব পোর্টাল এর উদ্যোগ নেওয়া হলেও কার্যত সরকারের এ গুরুত্বপূর্ণ অফিসের অফিশিয়াল এ ওয়েবসাইটে এর কোন প্রতিফলনের দৃশ্যতা নেই।
শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের ওয়েব সাইটটিতে প্রবেশ করে দেখা যায় বিগত আওয়ামী সরকার আমলের একটি জনসভার ছবি। আরেক পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত নাড়ানো ছবি।
সাইটটিতে এছাড়া নতুন করে আর কোন তথ্যই সেখানে আপলোড না থাকায় " কোন তথ্য পাওয়া যায়নি " লেখা দেখানো হয়েছে । জানাগেছে,অভ্যুথান পরবর্তী ফুলবাড়িয়া নির্বাচন অফিসের পরপর দু'জন নির্বাচন কর্মকর্তার বদলী হলেও আওয়ামী সরকারের আমলে পদায়ন হওয়া সহকারি নির্বাচন অফিসার বাবু জগন্নাথ ২০২৩ সাল থেকেই ফুলবাড়িয়ায় কর্মরত। স্থানীয়রা অভিযোগ তুলছেন জগন্নাথ বাবুর গাফিলতি ও দুঃসাহসিকতায় সরকারি ওয়েব সাইটে বর্তমান সময়ের কোন তথ্য লিপিবদ্ধ হয়নি। কেননা তিনি দীর্ঘদিন ধরেই এ অফিসে চাকরি করছেন। তিনিই এ সম্পর্কে সব জানেন। নির্বাচন অফিসে সেবাগ্রহীতারা তার হয়রানি ও অপেশাদার আচরণে চরম অসন্তোষ। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক বলেন, দেশের কোথাও সরকারি দপ্তরের ওয়েবসাইটে বিগত সরকারের ছবি নাই।
তাদের ওয়েব সাইটে কেন নতুন তথ্য সংযুক্ত করা হয়নি, এ বিষয়ে জিজ্ঞেস করে অবশ্যই জবাবদিহি চাওয়া হবে। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ বলেন,তথ্য বাতায়ানের কাজই হচ্ছে নিত্য নতুন তথ্য হালনাগাদ করা। বিগত সরকারের ছবি ও তথ্য হালনাগাদ না করা ঠিক হয়নি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর