জনগণের ভালোবাসায় আজ আমি সিক্ত চেয়ারম্যান হতে পারি আর না পারি এ মানুষ গুলোকে কোনদিন ভুলবো না। আজ আপনারা আমার ডাকে যারা সাড়া দিয়ে ছোট্ট একটি প্রোগ্রামকে জনসমুদ্রে রূপান্তরিত করেছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।
জীবনের অনেক কিছুই আজ আমি পেয়ে গেছি আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যিই ভুলবার নয়, আমি চেয়ারম্যান হতে পারি আর না পারি আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, আমি আপনাদের জনতার চেয়ারম্যান হয়ে আপনাদের পাশে থাকতে চাই।
আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে যদি মনোনয়ন দেন আপনাদের সকলকে সাথে নিয়ে কালিকাপুর ইউনিয়নকে একটি আধুনিক মাদক মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা আমি করব।
আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী ব্যবসা আমার পেশা, আর রাজনীতি আমার নেশায় পরিণত হয়েছে, ব্যবসার পাশাপাশি আমাদের রাজবাড়ী জেলার অহংকার রাজবাড়ী জেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য আমার রাজনৈতিক অভিভাবক মো: হারুন অর রশিদ তার দিক নির্দেশনায় আমি আপনাদের কাছে এসেছি, আপনারা চাইলে আমার নেতার আদর্শ অনুযায়ী আমি সাধ্যমত আপনাদের পাশে থাকতে চাই।
ছাত্রদলের রাজনীতি যুব দলের রাজনীতি করেছি দলের দুর্দিনে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি নিজ বাড়ি ছেড়ে অন্য জেলা শহরে থাকতে হয়েছে, তাই আপনাদের এমন ভালোবাসা পেয়ে আমি আজ মুগ্ধ আপনাদের এই ঋণ আমি কোনদিন ভুলতে পারবো না।
আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার ২ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা মোঃ জিল্লুর রহমান বিশ্বাস তার নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পারা বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার সন্ধ্যা সাতটায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য কালে এসব কথা বলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ জিল্লুর রহমান বিশ্বাস।
বিশিষ্ট সমাজসেবক মোঃ মোতালেব সরদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন এলাকার নারী পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।মত বিনিময় সভাটি জনসভায় রুপান্তিত হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর