কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবী আরিফুর রহমান শ্রাবণ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ পেশাগত জীবনে কুমিল্লা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর সুদৃঢ় নেতৃত্ব, দক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি তার হারানো গৌরব ও ঐতিহ্য ফিরে পাবে। একই সঙ্গে মাদ্রাসার বিদ্যমান সমস্যা সমাধান, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক পরিবেশের ইতিবাচক পরিবর্তনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।
এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল ইউনিয়নের পালটি রাজাপুর ও পূর্ব খোদাইতলী গ্রামের বাসিন্দা। তিনি মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তরুণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত শ্রাবণ সমাজসেবা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও দূরদর্শী নেতৃত্বে ছয়গ্রাম আলিম মাদ্রাসা শিক্ষা ও নৈতিকতার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দায়িত্ব পালনে তিনি যেন সফল হতে পারেন, সেজন্য শুভাকাঙ্ক্ষীরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর