• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল

চট্টগ্রামে জীবন হত্যা মামলার প্রধান আসামী যুবদল নেতা জুয়েল গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম মহানগরীর আলোচিত বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন (২৭) হত্যা মামলার চাঞ্চল্যকর এজাহারনামীয় প্রধান অভিযুক্ত যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েল ও তার সহযোগী মোঃ আরমানকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

এসআরবি-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিহত আবু ইউসুফ প্রকাশ জীবন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মুদাফর গ্রামের মোহাম্মদ গোলাম নবীর ছেলে । তিনি পরিবারসহ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসবাস করতেন এবং শেরশাহ এলাকায় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে দিনমজুর হিসেবে কাজ করতেন।

জানা যায়, ভিকটিম প্রায় ৩/৪ মাস আগে ১নং বিবাদী জিল্লুর রহমান জুয়েলের হাত ধরে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদীরা ভিকটিমকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে।

তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় বায়েজিদ বোস্তামী থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েলসহ তার সহযোগীরা দেশীয় লাঠিসোঁটা ও ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। পরে বিবাদীরা তাকে ফেলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৫ জনকে এজাহারনামীয় ও ২৫/৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারনামীয় ৫নং আসামি মোঃ আরমান কুমিল্লায় অবস্থান করছে।

এর প্রেক্ষিতে গত ১ নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১১, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী থানার ঠাকুর পাড়া এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ আরমান (২৫), পিতা- মোঃ ইসমাইল, সাং- বার্মা কলোনী, থানা- বায়েজিদ বোস্তামীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, এসআরবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১, ঢাকা এর যৌথ অভিযানে আজ ২ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে ডিএমপির ভাটারা থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েল (৪০), পিতা- আব্দুল সাত্তার, সাং- কুঞ্জছায়া, বায়েজিদকে আটক করা হয়।

এসআরবি-৭ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]