• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল

মাদকাসক্ত ছেলের প্রাণ নাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে মা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ মাস জেল খেটে এসে মাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে ছেলে। এতে প্রাণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচছেন ওই হতভাগা মা। এর প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি ।

জানাগেছে, উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের দফাদার মোড় এলাকার মৃত হবিবর রহমানের স্ত্রী নাসিমা (৪৭)। ৩ বছর আগে তার স্বামী মারা যাবার পর ছেলে রাজু মিয়া (২২), তার স্ত্রী, নাতি মিনহাজ (৭) ও ছোট ছেলে লিমন (১৮) কে নিয়ে একই বাড়িতে বসবাস করে আসছিলেন। বড় ছেলে রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তার নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বছর খানেক আগে সন্তান ও স্বামী রেখে ঢাকায় চলে যায়। স্ত্রী ঢাকায় যাবারপর মাদকাসক্ত রাজু আরো বেপরোয়া হয়ে ওঠে। মাদকের টাকার জন্য মায়ের উপর নানা ধরণের অত্যাচার, নির্যাতন ও ঘরের জিনিসপত্র বিক্রি শুরু করে।

এ অবস্থায় গত ২ জুন-২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত রাজুকে একশত টাকা জরিমানা ও ৫ মাসের জেল দেয়। সে জেলে যাবার পর ছোট ভাই লিমন ভয়ে ঢাকায় চলে যায়। ৫ মাস জেল খাটার পর গত রবিবার (১ নবেম্বর) জেল থেকে মুক্তি পেয়েই মোবাইলে মাকে প্রাণ নাশের হুমকি দেয়। কোন উপায় না পেয়ে মা নাসিমা বেওয়া নাতি মিনহাজকে নিয়ে ঐদিনই বাপের বাড়ি পাইকের চড়া চলে যায়। বাড়িতে এস রাজু ঘরবাড়ি ভাংচুর চালায় ও মাকে খুজতে থাকে।

এ ব্যাপারে মা নাসিমা বেওয়া রোববার রাতে থানায় গেলে থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলে। থানা পুলিশের পরামর্শ মতো সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে ঘটনার বর্ণনা দিয়ে প্রাণ বাঁচানোর দাবী জানান। ভুক্তভোগী নাসিমা বেওয়া জানান, আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেছি থানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসতে বলেছে। ওনার কাছে আসলাম ওনি আবার থানায় যেতে বললো। রাজু দেখা পেলে আমাকে মেরে ফেলবে। তিনি তার প্রাণ বাঁচানোর অকুতি জানান।

এ ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ জানান, খবর পেয়ে রোববার রাতে আমি তার বাড়িতে যাই কিন্তু সে কোন কথাই শুনতে চায়না। সে তার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ঘরবাড়ির তালা ও বেড়া ভেঙ্গে ফেলেছে। মাঝে মাঝে সে আত্মহত্যার হুমকি দিচ্ছে। প্রাণ ভয়ে তার মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, ওনি ( নাসিমা) থানায় এসেছিলো কিনা আমি কোর্টে থাকার কারণে জানিনা। ওনি আসলে জিডি নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, অভিযোগকারী মহিলা আমার কাছে এসেছিলো তাকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]