• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:০৮ দুপুর

নাহিদের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরছেন শ্রমিকেরা: রাশেদ খান

ছবি: সংগৃহীত

আগামী তিন মাস রাজপথে পাহারা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করেছেন মো. রাশেদ খান। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় জামায়াত ও এনসিপিকে পাশে পাওয়া যাবে না। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আন্দোলনে অরাজকতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। তাঁর দাবি, দীর্ঘ সময় আড়ালে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। যেকোনো সামাজিক আন্দোলন গড়ে উঠলে সেখানে দলটির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাশেদ খান প্রশ্ন তোলেন, আওয়ামী লীগবিরোধী অবস্থানে শহীদ ওসমান হাদীর পথ জামায়াত ও এনসিপি অনুসরণ করতে পারবে কি না। তাঁর মতে, তা করতে না পারলে রাজনৈতিক স্বার্থে শহীদ ওসমান হাদীর নাম ব্যবহার করা হচ্ছে বলে ধরে নিতে হবে। জামায়াত ও এনসিপি শহীদ ওসমান হাদীর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে অনেক দূরে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে রাশেদ খান বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে মজুরি বোর্ড ঘোষণা দিয়েছে। সেখানে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা। কারও এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম শ্রমিকদের আন্দোলনকে উসকে দিয়েছেন। নাহিদের বক্তব্য—‘অতীতে আন্দোলনে আওয়ামী লীগ জামায়াত ভূত দেখতো, এখন বিএনপি আওয়ামী লীগ ভূত দেখছে’—উদ্ধৃত করে তিনি প্রশ্ন তোলেন, এর মাধ্যমে আন্দোলনে শ্রমিকবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণকে সমর্থন দেওয়া হচ্ছে কি না।

রাশেদ খানের অভিযোগ, আন্দোলনের নামে অরাজকতা, জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অবস্থান নিচ্ছেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি আরও দাবি করেন, বর্তমান বিএনপি সরকারকে একদিকে জামায়াত ও অন্যদিকে পতিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলা করতে হচ্ছে। তাঁর ভাষ্য, রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবিলায় বিএনপিকেই এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদবিরোধী অবস্থানে জামায়াত ও এনসিপিকে আর পাশে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেষে রাশেদ খান দাবি করেন, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে গার্মেন্টস শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টস কর্মীরা।’

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]