• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩১ বিকাল

খাগড়াছড়ির দুর্গম সীমান্তে সাপের কামড়ে আক্রান্ত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির দীঘিনালার ৭ বিজিবির দুর্গম সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য।

বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

​আক্রান্ত ওই বিজিবি সদস্যের নাম মাহবুবুল আলম। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। তিনি খাগড়াছড়ির বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন পূর্ব লক্কাছড়া বিওপিতে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে পূর্ব লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডিউটি পালনকালে হঠাৎ তাঁকে বিষধর সাপে কামড় দেয়। ঘটনার পরপরই বিওপিতে তাঁকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে বিশেষ হেলিকপ্টারযোগে তাঁকে দ্রুত চট্টগ্রামে স্থানান্তর করা হয়।

​বিজিবি জানিয়েছে, বর্তমানে তিনি চট্টগ্রাম সিএমএইচ-এর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর হাতে সাপের কামড়ের চিহ্ন ও ফোলাভাব থাকলেও তিনি এখন শঙ্কামুক্ত ও আশঙ্কামুক্ত আছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]