• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:২১ রাত

সৌদির ভিসা ব্যবস্থায় এবার নতুন সুবিধা!

ছবি: সংগৃহীত

পর্যটন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চার দেশের নাগরিকেরা এখন দূতাবাসে না গিয়েই অনলাইনে তাৎক্ষণিক ইলেকট্রনিক পর্যটন ভিসা (ই-ভিসা) নিতে পারবেন। পাশাপাশি সৌদি আরবে পৌঁছেও ভিসা পাওয়ার সুযোগ থাকছে তাঁদের জন্য।

শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সুবিধার আওতায় আসা চার দেশ হলো মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়া। এসব দেশের নাগরিকেরা অনলাইনে একাধিকবার প্রবেশের অনুমতিসহ পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। চাইলে সৌদি আরবের যেকোনো প্রবেশপথে পৌঁছেও ভিসা সংগ্রহ করতে পারবেন তাঁরা।

নতুন এই ভিসার মাধ্যমে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়া যাবে। পাশাপাশি দেশটিতে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গেও দেখা করতে পারবেন ভ্রমণকারীরা।

সৌদি আরবে নিযুক্ত মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ আরব নিউজকে বলেন, নতুন এই সুবিধা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, বিমান চলাচল ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত সার্বিয়ার রাষ্ট্রদূত দ্রাগান বিসেনিচ। তাঁর মতে, নতুন ব্যবস্থায় সার্বিয়ার নাগরিকদের সৌদি আরব ভ্রমণ ও ওমরাহ পালনের প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

তবে নতুন ভিসার ক্ষেত্রে কয়েকটি শর্তও রাখা হয়েছে। ভিসায় নির্ধারিত মেয়াদের মধ্যেই ভ্রমণকারীদের সৌদি আরব ছাড়তে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা নবায়নের সুযোগ থাকবে না। একাধিকবার প্রবেশের ভিসায় প্রতিবারের অবস্থানের সময় অথবা সব মিলিয়ে অবস্থানের মোট সময় নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে।

এ ছাড়া এই ভিসা ব্যবহার করে কোনো ধরনের বেতনভুক্ত বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না। ওমরাহ পালনের অনুমতি থাকলেও হজের নির্ধারিত মৌসুমে এই ভিসায় ওমরাহ পালনের সুযোগ থাকবে না।

নতুন এই উদ্যোগের মাধ্যমে পর্যটন খাতে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সৌদি আরবে ভ্রমণপ্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]