• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৫২ দুপুর

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) ও শরিফুল ইসলাম (৪৫) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের রফিকুল মোল্লার ছেলে ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা ও একই উপজেলার ভওয়াখালী গ্রামের আবদুল রাজ্জাক মোল্যার ছেলে শরিফুল ইসলাম।

আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে নড়াইল জেলা পুলিশের পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার নড়াইল সদর উপজেলার কুড়িগ্রাম গ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচাজ মো. আলাউদ্দিনের তত্ত¡াবধানে এসআই জাহাঙ্গীর আলম, এসআই মো. তোফায়েল হোসেন ও এএসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার নড়াইল-ঢাকা মহাসড়কের কুড়িগ্রাম গ্রামে অভিযান চালিয়ে নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]