• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:০২ দুপুর

শেরপুরে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ধারায় করা মামলায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু (৩৮)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে উপজেলার শেরুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজানুর ওই গ্রামের আলহাজ জয়নাল আবেদীন উদ্দিন মন্ডলের ছেলে। শেরপুর থানার সূত্র জানায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর থানায় একটি মামলা হয়। মামলার এফআইআর নম্বর ২৪ ও জিআর নম্বর ২৮৩। তদন্তে মিজানুরের নাম আসামি হিসেবে উঠে আসে।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]