সিরাজগঞ্জের চৌহালীতে জেলা তথ্য অফিসের আয়োজনে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সচেতনতামূলক ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল।
সোমবার দুপুরে জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম শেখ, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, সন্তানদের ছোটবেলা থেকেই নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। একই সঙ্গে তাদের চলাফেরা ও কার্যক্রমের প্রতি অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর