• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ রাত

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলে থাকা পলাশ (৪৫) নামে অপর আরোহী পালিয়ে গেছেন।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রয়েল এনফিল্ড মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এলে তাঁদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তাঁরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহায়তায় সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় অপর আরোহী পালিয়ে যান।

আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে সেখান থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেন।

পুলিশ জানায়, আটক সাইফুলের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের ১ নম্বর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেনে বসবাস করেন।

পলাতক পলাশের বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর বাড়ি মানিকগঞ্জে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]