• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ রাত

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ অক্টোবর মাসে খুলনা বিভাগের সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। উপজেলা পর্যায়ে দ্বিতীয় হয়েছেন দামুড়হুদার ইউএনও লাভলী ইয়াসমিন এবং তৃতীয় হয়েছেন আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তার।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি ও করণীয়বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ইউএনওদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অক্টোবর মাসের মূল্যায়নে ১০৩ শতাংশ পারফরম্যান্স নিয়ে দ্বিতীয় হয়েছেন দামুড়হুদার ইউএনও লাভলী ইয়াসমিন এবং ১০২ শতাংশ নিয়ে তৃতীয় হয়েছেন আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তার। ইউনিয়ন পর্যায়ে সেপ্টেম্বরে ১৩০ শতাংশ পারফরম্যান্স নিয়ে আলোকদিয়া এবং অক্টোবরে ১৩৫ শতাংশ নিয়ে মোমিনপুর ইউনিয়ন প্রথম স্থান অর্জন করেছে।

সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। বিশেষ করে মৃত্যু নিবন্ধনের হার বাড়াতে প্রতিটি কবরস্থানে স্থানীয় ইমামদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। মৃত্যু নিবন্ধন না থাকায় অনেক সময় ওয়ারিশরা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হন। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

চুয়াডাঙ্গা জেলার এ অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।

এদিকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার দেলোয়ার হোসেনকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ৭ নভেম্বর ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামান, ইউএনও তিথি মিত্র, দীপক কুমার সাহা, শিল্পী মণ্ডল, আবিদুল হাসান শিমুল, ডা. শামীমা ইয়াসমিন, শাহ আলম সনি, অ্যাডভোকেট মানিক আকবর, বিপুল আশরাফ, চির কুমার সাহাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]