• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৭ দুপুর

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে

ফাইল ফটো

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের সম্ভাব্য ছুটির তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এ তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে।

খসড়া তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে রাখা হয়েছে আরও দুই দিন।

প্রস্তাবিত তালিকা পর্যালোচনায় দেখা গেছে, ২০২৭ সালে সবচেয়ে বেশি ছুটি থাকবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। এ কারণে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

এই ছুটির মধ্যে রয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রী শ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবে কদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ)।

অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিন ছুটি পাবেন। এ ছুটির মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও অন্তর্ভুক্ত রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

এ ছাড়া খসড়া তালিকায় বছরের বিভিন্ন সময়ে ধর্মীয়, সামাজিক ও জাতীয় দিবস উপলক্ষে ছুটি রাখা হয়েছে। তারিখ অনুযায়ী ছুটির বিবরণ নিচে দেওয়া হলো—

জানুয়ারি: ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি।

মার্চ: ২২ মার্চ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে এক দিন করে ছুটি। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিল: ৪ এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি।

মে: ১ মে মে দিবস শনিবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি রাখা হয়নি।

জুন: ১৬ জুন পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটি।

জুলাই: ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে এক দিন করে ছুটি।

আগস্ট: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি।

সেপ্টেম্বর: ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে এক দিন করে ছুটি।

অক্টোবর: দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ উপলক্ষে মোট তিন দিন ছুটি গণনা করা হয়েছে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

নভেম্বর: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে থাকবে আরও দুই দিন।

সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে। পাশাপাশি এটি প্রস্তাবিত খসড়া তালিকা হওয়ায় মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসতে পারে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]