টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নাগরপুর পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ৪ জন, সদস্য পদে ৬ জন, ক্রীড়া সম্পাদক ৩ জন কোষাধ্যক্ষ পদে ১ জন, ধর্ম সম্পাদক পদে ২ জন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে ১ জন প্রার্থী রয়েছেন। প্রতীক ঘোষণার মধ্য দিয়ে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ও উৎসাহ-উদ্দীপনা আরও বেড়েছে। প্রার্থীরা এখন নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের কাছে প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক ঘোষণার সময় সদর ইউনিয়নের সকল সদস্য ও বাজার বনিক সমিতির সদস্য সচিব গোলাম মোস্তফা গোলামসহ প্রার্থী সমর্থক ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ ও মহিলা বিষয়ক সম্পাদিকা দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর