• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ বিকাল

বুড়িচংয়ে হ্যাপি পিপল অর্গানাইজেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচংয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন ‘হ্যাপি পিপল অর্গানাইজেশন’।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর বড় বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ। হ্যাপি পিপল অর্গানাইজেশনের সভাপতি মো. জালাল হোসেন খানের সভাপতিত্বে এবং সংগঠনের অর্থ সম্পাদক মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডা. গোলাম মো. মোস্তফা।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. ইসমাইল হোসেন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হ্যাপি পিপল অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর আগে সংগঠনটি পবিত্র রমজানে ইফতারসামগ্রী, ঈদ উপহার বিতরণের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও গরু-ছাগল বিতরণ করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তারা আরও বলেন, শীতবস্ত্র বিতরণ শুধু দান নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও অন্যান্য সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। হ্যাপি পিপল অর্গানাইজেশনের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]