রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পুঁজোর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পুঁজোর বাজার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু মাসুম, সাংগঠনিক সম্পাদক,মারুফ হাসান সুমন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুর রহমান ছাত্রদলের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন গতকাল সন্ধ্যার পর এই পুঁইজোর বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দোসর যুবলীগের ক্যাডার রনির নেতৃত্বে রাষ্ট্র বিরোধী একটি মিছিল বের করা হয়। পরে তারা নিজেরাই নিজেদের বাড়িঘরে হামলা করে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে, এর নেপথ্যে রয়েছে পাট্টা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা লুলু বিশ্বাসের ছেলে সাংবাদিক অমিত হাসান রবিন, তার দিক নির্দেশনায় তার বড়ভাই যুবলীগ নেতা রনি বিভিন্ন সময় মাদকসহ গ্রেপ্তার হওয়া রনি কয়েকজন লোককে সাথে নিয়ে মিছিল করে শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা করছে।
এ অঞ্চলের আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের বলতে চাই আপনারা গতপাঁচ তারিখের পরে শান্তিতে বসবাস করছিলেন আমরা কোন প্রকার মারামারি ধরাধরি হামলা মামলার মধ্যে কিন্তু জড়াইনি, যদি শান্তি চান তাহলে এলাকায় শান্তি বজায় রেখে বসবাস করুন, অন্যথায় কোন গ্যাঞ্জাম ফ্যাসাদ করতে আসলে মিছিল মিটিং করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।
মিডিয়ার উদ্দেশ্যে বক্তারা বলেন আপনারা জাতির বিবেক মিডিয়াকে ব্যবহার করে একটি সত্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আপনারা ঠিক করেননি, বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করবেন বলে প্রত্যাশা করি, গত কালকের যে ঘটনা কেন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা কিন্তু সে কথা বলেননি আমরা চাই এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ সময় পাট্টা ইউনিয়ন বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর