• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ রাত

বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ছিনতাইয়ের চেষ্টা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে (৩০) ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় গরিবের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই নারী পুলিশ সদস্য ও তাঁর স্বামী দুজনই জুড়ী থানায় কর্মরত কনস্টেবল। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাত ৮টার দিকে থানায় দায়িত্ব পালন শেষে সাদাপোশাকে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ সদস্য। থানার পাশে জুড়ী-বড়লেখা সড়কের গরিবের দোকান পয়েন্ট থেকে পশ্চিমজুড়ী ইউনিয়নের পাশে নিজ বাসার দিকে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে নেমে এক তরুণ তাঁকে ঝাপটে ধরার চেষ্টা করেন। এ সময় ওই পুলিশ সদস্য বাধা দেওয়ার চেষ্টা করেন এবং চিৎকার করেন। পরে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাঁরা পর্যালোচনা করেছেন। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পিছু নেন। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।

প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি। 

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]