• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ বিকাল

১২ নভেম্বরকে উপকূলীয় দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সুন্দরবন প্রেসক্লাবের মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

'উপকূল বাঁচলে বাঁচবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ নভেম্বরকে উপকূলীয় দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সুন্দরবন প্রেসক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষের স্মরণে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দিবসটি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার বৈদ্য, আলামীন হোসেন প্রমুখ।

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, "১৯৭০ সালের ১২ নভেম্বর ইতিহাসের ভয়াবহতম ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এত বছর পরও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ আজও অরক্ষিত। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলবাসী প্রতিনিয়ত নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সাথে লড়াই করে বেঁচে আছে।"

বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জন্য সাময়িক ত্রাণ নয়, বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়নে আলাদা বোর্ড গঠন করা এখন সময়ের দাবি। 

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]