• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
সাহিদুজ্জামান সাহিদ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ বিকাল

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে অভিযান: দুই প্রতিষ্ঠান বন্ধসহ ৭৬ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং একই সাথে এই তিন প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঘিওর উপজেলার ঘিওর আধুনিক হাসপাতাল, ইউনিক মেডিকেল সেন্টার ও এভারগ্রীন মেডিকেল সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। এ সময় ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ধার্য করেন।

অভিযানে ঘিওর আধুনিক হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘিওর আধুনিক হাসপাতালটিতে নারী ও পুরুষের জন্য পৃথক কেবিন বা ওয়ার্ড না থাকা, নরমাল ডেলিভারি রুম না থাকা, অপারেশন থিয়েটারের (ওটি) নোটে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা-নিরীক্ষা করার দায়ে প্রতিষ্ঠানটি বন্ধ এবং চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এভারগ্রীন মেডিকেল সেন্টারের প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা করার অভিযোগে প্রতিষ্ঠান বন্ধ এবং আটার হাজার টাকা জরিমানা করা হয়।

ইউনিক মেডিকেল সেন্টারকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের প্রতিটি মানুষ যাতে নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে ঘিওর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালানো হয়। পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর কোনোটিই স্বাস্থ্যসেবা দেওয়ার উপযুক্ত নয়। সাধারণ মানুষের সঙ্গে এভাবে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]