• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ বিকাল

পর্যটকের মৃত্যুতে শোকাহত বন বিভাগ, সাতক্ষীরা রেঞ্জে ৩ দিনের ভ্রমণ পাস সাময়িক বন্ধ

ছবি: সংগৃহীত

গত ০৬ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জ থেকে বৈধ পাসে ভ্রমণে যাওয়া এক পর্যটকের দুবলার চরে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বন বিভাগ গভীরভাবে শোকাহত। পর্যটকদের জীবন ও সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাতক্ষীরা রেঞ্জের ০৩ (তিন) দিনের ভ্রমণ পাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সময়ে মূলত কাঠবডি ট্রলারসমূহের নিম্নোক্ত বিষয়গুলো কঠোরভাবে যাচাই ও জোরদার করা হচ্ছে:

- বন বিভাগের বৈধ নিবন্ধন ও যথাযথ কর্তৃপক্ষের নৌযানের ফিটনেস যাচাইকরণ - ট্রলারে অনুমোদিত ধারণক্ষমতার বাইরে ক্রু বা পর্যটক বহন না করা সংক্রান্ত - প্রতিটি ক্রু ও পর্যটকের মানসম্মত লাইফজ্যাকেট নিশ্চিতকরণ - ট্রলারের দুই পাশে সহজে নাগাল পাওয়া যায় এমন স্থানে লাইফ বয়া নিশ্চিতকরণ - প্রতিটি পর্যটকের সুষ্ঠু আবাসন নিশ্চিতকরণ - বন রক্ষী ও নিরাপত্তা গার্ডদের অস্ত্র নিরাপদে রাখার ব্যবস্থাসহ আবাসন নিশ্চিতকরণ - প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র ও ফার্স্ট এইড বক্স রাখা - প্রতিটি নৌযানে মানসম্পন্ন ও পানিদূষণ প্রতিরোধী ব্যবস্থাসহ ল্যাট্রিন/টয়লেটের ব্যবহার নিশ্চিতকরণ - বৈধ সনদধারী ও সুন্দরবনের নদীপথে অভিজ্ঞ চালক ছাড়া ট্রলার না চালানো - চরাঞ্চলে পর্যটকদের নিরাপদ চলাচলের প্রোটোকল আরও কঠোরভাবে যাচাই ও জোরদার করা হচ্ছে পর্যটকদের সাময়িক অসুবিধার জন্য বন বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা মাত্রই পুনরায় পাস ইস্যু শুরু করা হবে।

পর্যটকদের উদ্দেশ্যে বন বিভাগ বলছে: সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য আর নিয়মিত জোয়ার ভাটা এই বনকে করছে অনন্য। যার প্রতি কোণায় রয়েছে রোমাঞ্চকর ও দৃষ্টিনন্দন দৃশ্য। যা একজন পর্যটককে সহজেই আকৃষ্ট করে।

এই বনের ডাঙায় যেমন রয়েছে বেঙ্গল টাইগার ও নানা রকমের সাপ, তেমনি জলে রয়েছে বিশাল আকৃতির লোনাপানির কুমির। তাই এখানে নিজের মনমতো যত্রতত্র ঘোরার কোনো সুযোগ নেই। সুন্দরবনে সার্বক্ষণিক ট্যুর গাইড এবং বনকর্মীদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক, না মানলেই রয়েছে চরম বিপদ। ক্যামেরা ট্র্যাপিংয়ে দেখা যায়, পর্যটকরা যে পথ দিয়ে হেঁটে গেছেন, সেই একই পথেই বাঘ হেঁটে গেছে। তাই ফুট ট্রেলগুলোতে হাঁটার সময় দলবদ্ধভাবে চলতে হয়, কখনো একাকী নয়।

এছাড়া ডিমের চর, কটকার জামতলা, মান্দারবাড়িয়া কিংবা দুবলার চরের দিকে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। অনেকে সাগর দেখে আবেগ ধরে রাখতে না পেরে হুট করে ঝাঁপিয়ে পড়েন এবং মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হন। এখানকার সাগরের বৈশিষ্ট্য কক্সবাজার বা কুয়াকাটার মতো নয়, তাই এখানেও নামতে হয় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে। তাছাড়া যারা সাঁতার জানেন না তাদেরকে তো সার্বক্ষণিক সতর্ক থাকতে হয়, কারণ পুরো ভ্রমণটাই নৌপথে।

সুন্দরবন আমাদের একটি বিশ্ব ঐতিহ্য। তাই যখনই সুন্দরবনে ঘুরতে যাবেন, ট্যুর গাইড ও বনকর্মীদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলুন। ভুলেও অতিরিক্ত আবেগ বা সাহসিকতা দেখাতে যাবেন না, কারণ আপনার একটুখানি ভুল পদক্ষেপে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিরাপদে সুন্দরবন ঘুরে আসুন, এটাই আমাদের কামনা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]