• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:০০ রাত

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ শিক্ষার্থী নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ৩ আরোহী নিহত হয়েছে। দুমড়েমুচড়ে গেছে তাদের মোটরসাইকেলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর জব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেঁড়িবাধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) ও পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মোঃ শামীম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়,সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ৩ আরোহী গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য শামীমকে নোয়াখালী মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের ভাষ্যমতে মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে সড়কে থাকা বালিতে পিছলে ঘটনা ঘটেছে। তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]