• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আবু সাইদ
রৌমারি, কুডিগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত

৭২ ঘণ্টার মধ্যে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. তরিকুল ইসলামকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন, ইউনিয়ন পরিষদ ঘেরাও ও ভবনে তালা ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বাজারে আয়োজিত এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা।

জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে রৌমারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গুদাম থেকে ইউনিসেফের লোগোসংবলিত সরকারি মালামাল চুরি করে রৌমারী বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রির গুরুতর অভিযোগ ওঠে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ওই চোরাই মালামালগুলো জব্দ করে।

এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ফেঁসে যাওয়ার ভয়ে ওই জব্দকৃত মালামালগুলো থানা থেকে পূণরায় জনস্বাস্থ্য অফিসে নিয়ে আসেন। পরে চুরির অপবাদ ঢাকতে তিনি বাদি হয়ে ৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে চুরির মামলা করেন। ওই মামলা এখনও চলমান রয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর উপজেলা প্রশাসন বিতর্কিত ওই কর্মকর্তার নাম একক প্রস্তাবনা হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠান। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করেন তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম প্রশাসকের দায়িত্ব নিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদে যোগদান করায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, জোবায়দুল ইসলাম জোবায়েদ, মোতালেব মিয়া, মুকুল মিয়া, আজাদ হোসেন, সোলাইমান হোসেন, আব্দুর রহিম, লাভলু মিয়াসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত তরিকুল ইসলাম দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তি। জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকারি সংস্থার মালামাল চুরির সাথে জড়িত একজন বিতর্কিত ব্যক্তিকে ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে মেনে নেওয়া হবে না। অবিলম্বে তাকে অপসারণ করে সৎ ও নিরপেক্ষ কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান তারা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]