• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত

চট্টগ্রাম নগরীর তিন সড়কের গতিসীমা নিয়ন্ত্রনে মাঠে নামছে সিএমপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে বিআরটিএ অনুমোদিত গতিসীমা প্রয়োগে পাইলট প্রকল্পটি নগরীর তিনটি সড়কে পরিচালিত হবে। সড়কগুলো হলো—বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক।

সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে, যার ফলে প্রতিবছর সড়কে প্রায় একশ প্রাণহানি ঘটে।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের জন্য লেজার স্পিড ক্যামেরা পরিচালনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রদান করে। এ সময় সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়। কর্মশালায় ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল, যা কার্যকর ও নিরাপদ গতিসীমা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

গত মঙ্গলবার ১০ নভেম্বর সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী চট্টগ্রামের একটি হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। প্রশিক্ষণের প্রথম দুই দিন স্পিড ক্যামেরা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ক্যামেরা পরিচালনা, দলগতভাবে ক্যামেরা ব্যবহারের অনুশীলন করেন এবং ক্যামেরার সাধারণ রক্ষণাবেক্ষণ ও সমস্যাসমূহ সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি সড়কে ক্যামেরার ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

জিআরএসপির এন্ড রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স এবং পিটার জোন্স কর্মশালা পরিচালনা করেন। কর্মশালার শেষ দিনে তারা সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত সেফ সিস্টেম পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং রোড ক্র্যাশে গতির প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা যানবাহনে গতিসীমা নিয়ন্ত্রণে প্রযুক্তি ও সড়কে চেকপয়েন্ট পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে আলাদা আলাদা চেকপয়েন্ট বসানো হয়। এসময় তারা স্পিড ক্যামেরা ব্যবহার করে নিরাপদ চেকপয়েন্ট স্থাপন ও পরিচালনার অনুশীলন করে। এ সময় জিআরএসপির প্রশিক্ষকরা মাঠপর্যায়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। সমাপনী বক্তব্যে তিনি সড়কে আইন প্রয়োগে নতুন প্রযুক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মানিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নগরীর সড়কগুলোতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী রোড ক্র্যাশ প্রতিরোধে সহায়ক হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান।

আনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার কবির ভূঁইয়া বলেন, জিআরএসপি’র পক্ষ থেকে পাওয়া সাতটি ক্যামেরা সড়কে যানবাহনের গতিসীমা শনাক্ত ও অতিরিক্ত গতি প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগের ফলে আরও নিয়মতান্ত্রিকভাবে গতিসীমা পর্যবেক্ষণ ও প্রয়োগ সম্ভব হবে, যা চট্টগ্রামের সকল সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা উন্নয়নে অবদান রাখবে। জিআরএসপি স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, ৮টি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, ৮টি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং ৮টি বহনযোগ্য ক্যানভাস তাঁবু প্রদান করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর জনাবা সুতপা তাসনিম এবং কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]