• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৩ বিকাল

আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে বরগুনার আমতলী ও পাথরঘাটায় র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আমতলী প্রেসক্লাব মোড় ও পাথরঘাটা গোলচত্বর মোড়ে এক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এনএসএস ও অ্যাকশনএইডের সহযোগিতায় A4T প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উভয় স্থানেই র‍্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, সংগঠনটির সভাপতি ও দৈনিক সমকালের আমতলী প্রতিনিধি মো. জাকির হোসেন এবং A4T প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।

পাথরঘাটা গোলচত্বর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইম।

সভায় বক্তব্য দেন A4T প্রকল্পের প্রজেক্ট অফিসার মাহমুদা, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মো. মেহেদি শিকদার এবং তরুণ সমাজসেবক মো. বদিউজ্জামান সোহাগ।

আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সম্পদ ও নিরাপত্তার ওপর সৃষ্ট ক্রমবর্ধমান ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তাঁরা জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং সেই অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের এই দাবি জোরালোভাবে তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও ন্যায্য ক্ষতিপূরণের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]