• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯ দুপুর

ভাঙ্গায় কলেজ শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের ভাঙ্গায় সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সার্জেন্ট শামীম হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদ আহমেদেসহ কলেজের শিক্ষক বৃন্দ। তারা সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় বক্তারা বলেন, সড়কে প্রাণহানি রোধে সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে মোটরসাইকেল চালানোর সময় নির্দিষ্ট গতিসীমা বজায় রাখা, মানসম্মত হেলমেট ব্যবহার করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। সড়ক পরিবহন আইন কঠোরভাবে মেনে চলতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ভাঙ্গা হাইওয়ে থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]