• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ রাত

মানবতার টানে মানুষের পাশে লোহাগড়া ক্লাব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মানবতার টানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাব। ক্লাবের উদ্যোগে চোখে ছানি পড়া ৪৫ জন রোগীর চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এসব রোগীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করেছে লোহাগড়া ক্লাব।

ক্লাব সূত্রে জানা গেছে, কিছুদিন আগে লোহাগড়া ক্লাবের উদ্যোগে একটি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পেইনে চোখে ছানি পড়া জটিল রোগীদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর শনিবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স আই অ্যান্ড জেনারেল হাসপাতালে ৪৫ জন রোগীর চোখের অপারেশন করা হয়।

রোগীদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান লোহাগড়া ক্লাবের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান কচি। এ সময় তিনি, লোহাগড়া থেকে আসা রোগীদের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি রোগীদের সাহস ও মানসিক শক্তি জোগান এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য যে ৪৫ জন রোগী চিকিৎসা বাবদ ব্যায় লোহাগড়া ক্লাব বহন করেছে।

অ্যাডভোকেট কামরুজ্জামান কচি বলেন, ‘সমাজে অনেক দুস্থ ও অসহায় মানুষ রয়েছেন, যাদের অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয় না। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের ঢাকায় এনে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।,

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা চোখে ঠিকমতো দেখতে পারতাম না। চিকিৎসা করানোর মতো সামর্থ্যও ছিল না। কচি স্যার আমাদের চোখের অপারেশনের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আরও বড় হন এবং মানুষের সেবা করার সুযোগ পান।,

লোহাগড়ার সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্লাবের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে মহৎ কাজ। এ ধরনের উদ্যোগের জন্য লোহাগড়া ক্লাবের সব সদস্য এবং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কচিকে লোহাগড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।,

তারা প্রত্যাশা করেন, সমাজের প্রতিটি এলাকায় এমন মানবিক মানুষের জন্ম হোক, যারা অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসবেন। মানবতার সেবায়, মানুষের কল্যাণে, লোহাগড়া ক্লাব সবসময় মানুষের পাশে।#

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]