• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ সকাল

"আজকে বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করবো"- শীর্ষ সন্ত্রাসী রায়হান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান একটি আবাসিক ভবন লক্ষ্য করেছে বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনার পর রায়হান ভবন মালিককে ফোনে কল করে বলেছেন, "আজ তোর বাড়িতে গুলি করেছি, কাল তোর শরীরে গুলি করবো।"

গতকাল রবিবার রাতে নগরীর বায়েজিদ থানাধীন শহীদ নগর কমিশনার বাড়ি সংলগ্ন জাফর সাহেবের বিল্ডিংয়ে দুর্বৃত্তরা দুটি বাইকে এসে ভবনটি লক্ষ্য করে অন্তত ৬ রাউন্ড গুলি করে বলে জানা গেছে।

ভবন মালিক জাফর আহমেদ বিডি২৪লাইভকে বলেন, "গত ১০ মাস পূর্বে ওমানের একটি নাম্বার থেকে আমাকে কল করে নিজেকে সন্ত্রাসী রায়হান পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবী করেছিল। সে সময় আমি আমার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে ভারতে অবস্থান করি বলে তাকে জানাই৷ বিগত ১০ মাস আমি আর কোন কল পাইনি। তবে গত বুধবার আমাকে আবারও কল দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে রায়হান৷ আমি তাকে বলি আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, আমি নিজেও ব্রেইন স্ট্রোক করেছি৷ কিন্তু সে এসব কোন কথাই শুনলো না। আজ রাতে কিছু সন্ত্রাসীরা আমার বাড়ি লক্ষ্য করে অনেক রাউন্ড গুলি করে দুটি বাইকে চড়ে চলে যায়৷"

যে জানালার কাঁচে গুলি লেগেছে তিনি সেখানে বসবাস করেন না উল্লেখ করে বলেন, "গুলি করে চলে যাওয়ার পর রায়হান পরিচয়ে আবারও আমার নাম্বারে সরাসরি কল দেওয়া হয়। এসময় আমাকে বলা হয়, টাকা যেহেতু দাওনি৷ আজ বাড়িতে গুলি করেছি, কাল তো গায়ে গুলি করবো।" এসময় ভবন মালিককে কাফনের কাপড় কিনে রাখতে বলে কথিত সেই রায়হান৷

এই বিষয়ে বায়েজিদ থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, ঘটনার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে বর্তমানে সেখানে অবস্থান করছে৷ বিস্তারিত পরে জানা যাবে৷

এদিকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বিডি২৪লাইভকে বলেন, "ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম৷ আমি নিজে ৬ রাউন্ড গুলির শব্দ শুনেছি৷ এরপর আমার সামনে দিয়ে অচেনা যুবকদের বহনকারী দুটি মোটরসাইকেল দ্রুত চলে যেতে দেখেছি৷

উল্লেখ্য, চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রায়হান বিদেশে থাকা দেশের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ বাহিনীর সদস্য৷ চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার অভিযানে কোন ভাবে পালিয়ে যায় রায়হান৷ এরপর থেকে অনেকটা গা ঢাকা দিয়েই আছে রায়হান৷ তবে সম্প্রতি নগরীর মুরাদপুরে একরাম নামের এক যুবককে গুলি করার ঘটনার পর গুলিবিদ্ধ একরামের ভাষ্যমতে তাকে হামলার সময় রায়হান উপস্থিত ছিল। যদিও অনেকের ভাষ্য রায়হান বর্তমানে ভারতে অবস্থান করছে৷ তবে গতরাতের ঘটনার প্রেক্ষাপট ও আক্রমনের ধরণ দেখে এই হামলায় রায়হান বাহিনীর জড়িত থাকা সম্ভব বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা৷

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]