নীলফামারীর কিশোরগঞ্জের সকল হাট বাজারের কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী আজাদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়ারেজ আলী, বিশিস্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন বাজার কমিটির সদস্যগণ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, বাজারের নিরাপত্তাসহ পরিস্কার পরিচ্ছন্নতা রাখার আহবান জানাচ্ছি। আপনারা আপনাদের কমিটির কাগজসহ পরিকল্পনা দেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো কাজগুলো করার।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর