• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ বিকাল

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাবে না আইজেনকট

ফাইল ফটো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর কার্যালয়কে ঘিরে নতুন তথ্য প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে জোটটি। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে TRT ও অন্যান্য সংবাদমাধ্যম।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে (KAN) সোমবার জোটের কয়েকটি সূত্র জানিয়েছে, নির্বাচনে হস্তক্ষেপের ঘটনা একটি ‘অভ্যুত্থানচেষ্টার’ শামিল। এ ঘটনায় দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবিও জানিয়েছে তারা।

ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা করছেন। তার জোটে রয়েছেন বিরোধী রাজনীতিক নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলো।

এর আগে রোববার চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কর্মীদের গ্রেপ্তারে পুলিশকে তথ্য দিয়েছিল নেতানিয়াহুর কার্যালয়।

নির্বাচনে আরব নেতাদের নজরদারির অভিযোগ
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, একটি গোয়েন্দা কর্মকর্তা তথ্যদাতার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের বিষয়ে সতর্ক করার পরও পুলিশ গ্রেপ্তারের পদক্ষেপ নেয়। পরে ওই তথ্যদাতাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন সহযোগী হিসেবে শনাক্ত করা হয়।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন শিন বেতের প্রধান ডেভিড জিনি। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

নেতানিয়াহুর বক্তব্যেও বেড়েছে দূরত্ব
কান জানিয়েছে, গত সপ্তাহে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যের পর দুই পক্ষের মধ্যে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা আরও ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া ইরান নিয়ে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে আইজেনকটের সঙ্গে সাক্ষাৎ হলেও ওই সফর সম্পর্কে তাকে জানানো হয়নি বলে জানিয়েছে কান।

এসব ঘটনা ইসরায়েলের পরবর্তী সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]