• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মোঃ ইমরান হোসেন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:০১ রাত

সাতক্ষীরায় হাসপাতালে অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামের ওই কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকেই তাঁকে আটক করা হয়।

আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান তাঁর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

একপর্যায়ে অভিযুক্ত মাহমুদুল ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে নমুনা আনতে গেলে প্যাথলজি কক্ষের দরজা বন্ধ করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।

ঘটনার পর ওই নারী বাড়িতে ফিরে তাঁর স্বামীকে বিষয়টি জানান। পরে মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত মাহমুদুল হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে অভিযুক্তকে আটক করে।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা একজন রোগীর সঙ্গে এমন গুরুতর অপরাধের অভিযোগ ওঠায় হাসপাতালের রোগী নিরাপত্তা এবং চিকিৎসাসেবার পরিবেশ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ভুক্তভোগীর চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি আইনগতভাবে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]