চট্টগ্রামের পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন গালর্স হাই স্কুলে এসএসসি ফরম পূরণের সাথে কোচিং এর নামে বাড়তি ১৫০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
স্কুলের একাধিক অভিভাবক বিডি২৪লাইভকে নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, শিক্ষা বোর্ড থেকে এসএসসি ফরম পূরণের জন্য নির্ধারিত অংকের অর্থের বাহিরে আর কোন প্রকার অর্থ গ্রহণ না করার নির্দেশনা থাকলেও পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন গালর্স হাই স্কুল কর্তৃপক্ষ বাধ্যতামূলক কোচিং এর জন্য বাড়তি ১৫০০ টাকা আদায় করছে৷ অভিভাবকদের অনেকে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কোন ক্ষতির হবে এই ভয়ে চুপ করে আছেন৷ অনেকে ইতিমধ্যে টাকা পরিশোধও করে দিয়েছেন৷ যাঁরা বাড়তি টাকা এখনো দেননি তাঁদের আগামীকাল স্কুলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক৷
স্কুলটির প্রধান শিক্ষক আকতার হোসেন প্রথমে বিষয়টি স্বিকার না করলেও পরে প্রতিমাসে ৫০০ টাকা করে তিন মাসে ১৫০০ টাকা নেওয়ার কথা স্বিকার করেন। তবে বিষয়টি বাধ্যতামূলক নয় বলে জানান তিনি৷ প্রধান শিক্ষক আকতার হোসেন বিডি২৪লাইভকে বলেন, "আমরা নামমাত্র ৫০০ টাকা করে নিচ্ছি। দুইটা মডেল টেস্ট, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারী মাস মিলিয়ে ১৫০০ টাকা চাওয়া হয়েছে৷ তবে এটা বাধ্যতা মূলক না।" এই ৫০০ টাকা করে কোচিং ফি নেওয়ার জন্য সিটি কর্পোরেশন বা শিক্ষা বোর্ডের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি ফোন কল কেটে দেন৷ এরপর একাধিকবার তাঁকে কল করা হলেও তিনি নাম্বারটি ব্লক করে দেন৷
স্কুলের বিশেষ কোচিং ও মডেল টেস্টের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা'র সাথে যোগাযোগ করা হলে তিনি বিডি২৪লাইভকে বলেন, "শিক্ষা বোর্ড নির্ধারিত ফি'র বাহিরে কোন অর্থ আদায়ের কোন প্রকার বাড়তি কোন নির্দেশনা সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়নি৷ শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য অভিভাবকদের সাথে আলাপ সাপেক্ষে স্কুল কর্তৃপক্ষ বিশেষ শিক্ষা পরিচর্যা কার্যক্রম পরিচালনা করতে পারেন। তবে সেটির বিনিময়ে কোন প্রকার অর্থিক লেনদেন কোন ভাবেই গ্রহণ যোগ্য হবে না৷" স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেন'র বিষয়ে তিনি বিষয়টি যাচাই করে দ্রুত বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর