টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
কর্মশালায় হাওর ও জলাভূমির জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধ দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সংশ্লিষ্ট আইন ও আদেশের কার্যকর বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনের সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর