• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৩ রাত

"কৃষক স্মার্ট কার্ড" কৃষকের তথ্য সংগ্ৰহে কৃষকদের দোরগোড়ায় কিশোরগঞ্জ কৃষি বিভাগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‎নীলফামারীর কিশোরগঞ্জে "কৃষক স্মার্ট কার্ড" এর তথ্য সংগ্রহে কৃষকের দোরগোড়ায় উপজেলা কৃষি বিভাগ। গ্ৰামে গ্ৰামে গিয়ে এ তথ্য সংগ্ৰহ করছে। মঙ্গলবার বিকালে মনিটরিংয়ে গিয়ে তথ্য সংগ্ৰহ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। ‎উপজেলা কৃষি অফিস সূত্র জানায়,কৃষকদের জন্য সরকারি কৃষিসেবা আরও সহজ ও কার্যকর করতে এ কার্ডের কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জে গ্ৰামে গ্ৰামে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কিশোরগঞ্জ কৃষি বিভাগ। ইতোমধ্যে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের তথ্য সংগ্ৰহ শেষ হয়েছে।

বর্তমানে নিতাই ইউনিয়নের গ্ৰামে গ্ৰামে তথ্য সংগ্ৰহ চলছে। এ পর্যন্ত ৬৯০০ জন কৃষকের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। ‎ ‎উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মাঠপর্যায়ে কৃষকদের তথ্য লিপিবদ্ধ ও সংগ্ৰহের কার্যক্রম মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। তিনি মঙ্গলবার বিকালে মুশরুত পানিয়ালপুকুর ব্লকে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ। ‎

‎উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, এ কার্যক্রমে কৃষকের পরিচয়, জমি ও কৃষি কার্যক্রম সম্পর্কিত তথ্য যাচাই করে ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই পর্যায়ক্রমে কৃষক স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এর ফলে ভবিষ্যতে বিভিন্ন কৃষি প্রণোদনা, সরকারি সহায়তা ও অন্যান্য কৃষিসেবা দ্রুত এবং সহজভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি সময়মত কার্যক্রম সম্পন্ন করার জন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। ‎এদিকে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্ৰহ মনিটরিংয়ের সময় কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]