কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা ও সন্ত্রাসের মামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সোনাহাট ও পাইকেরছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি জাফর আলী (৪৫) এবং পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন (৬০)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ২০২৪ সালের সন্ত্রাস ও নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর