• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৫:০৭ বিকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে মিছিলকে কেন্দ্র ছাত্রদল-শিবির মুখোমুখি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠানস্থলে আনন্দ মিছিল করাকে কেন্দ্র করে চবি শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা উভয় পক্ষকে শান্ত করেন।

বুধবার (১৮ নভেম্বর) ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের একাধিক জনের ভাষ্য, চবি শাখা ছাত্রশিবির তাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করেন। এ সময় মিছিলটি সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রদল নেতাকর্মীদের তাদের মুখোমুখি হয়ে পড়ে।

এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে অনুষ্ঠন স্থলে আতংক দেয়া দেয়। এক পর্যায়ে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীমকে উদ্দেশ করে বলেন, ‘তোমার ছেলেরা আমাদের ধাক্কা দিয়েছে’। তবে অনুষ্ঠানের শৃংখলার দ্বায়িত্বশীল ও চবি প্রক্টরিয়াল বডির সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখান থেকে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেন৷ ফলে কোন প্রকার অনাকাংখিত ঘটনা ঘটেনি৷

এই বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বলেন, ‘"আমাদের বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হচ্ছে। আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা ক্যাম্পাসে এসেছেন। সংগত কারণে আমরা আজ আনন্দ করব। কিন্তু এই উৎসব আয়োজনের পরিবেশ নষ্ট করার জন্য কেউ মিছিল নিয়ে আসবে, সেটা আমরা প্রত্যাশা করিনি।" আবদুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, "তারা মিছিল নিয়ে এসে আমাদের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ও আঘাত করেছে। তবে আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি৷ এবং সেখান থেকে চলে এসেছি। উৎসবটি সুন্দরভাবে শেষ হোক সেটাই আমাদের চাওয়া’।

পূর্ব ঘোষনা অনুযায়ী আনন্দ মিছিল হলেও সেখানে কাউকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেনি বলে জানান চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম। তিনি চবি কেন্দ্রীয় খেলার মাঠে মাইক ব্যবহার করে দেয়া ভাষনে বলেন, ‘ছাত্রদলের সভাপতি বলেছেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাঁকে আশ্বস্ত করেছি, আমাদের লোকজনের কেউ সেখানে ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তাঁরা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তাঁরা তাঁদের কর্মসূচি পালন করবেন, আমরা আমাদেরটা পালন করব’।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘ঘটনা বলতে উল্লেখ করার মতন তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দ মিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। তারা সকলে আমাদেরই শিক্ষার্থী আমরা তাদের মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষই নিজেদের মতো চলে গেছে’।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]