• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ বিকাল

আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বরিশালের এক জজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বরিশালের এক জজ* জিহাদ রানা, বরিশাল ব্যুরো: বরিশালের মেহেন্দিগঞ্জ আদালতের সিভিল জজ ফারহান নাদিম রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে তাঁর কোনো হদিস মিলছে না বলে আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারকের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর এ বিষয়ে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে।

আবেদনের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেন্দিগঞ্জ আদালত প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় শেষে বাসার উদ্দেশে রওনা হন বিচারক ফারহান নাদিম। সন্ধ্যা ছয়টার দিকে তাঁর স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে মুঠোফোনে জানান, বিচারক তখনো বাসায় ফেরেননি। পরবর্তীতে রাত আটটার দিকে তিনি পুনরায় ফোন করে জানান, বিচারক বাসায় ফেরেননি এবং তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

খবরটি পাওয়ার পরপরই অফিস সহায়ক নুর আলম বিষয়টি আদালতের পেশকার মো. রাসেলুল হাসানকে অবহিত করেন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরের প্রাণকেন্দ্র বিবির পুকুরের পশ্চিম পাড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিচারক ফারহান নাদিমকে হেঁটে যেতে দেখা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এর নেপথ্যে পারিবারিক কোনো কারণ থাকতে পারে বলেও ধারণা প্রকাশ করেন তিনি।

জেলা জজ আদালতের নাজির মাইনুল হোসেন জানান, নিখোঁজের ঘটনায় জিডি নথিভুক্ত করার জন্য তিনি কোতোয়ালি মডেল থানায় গিয়েছিলেন। তবে আবেদনে কিছু প্রাসঙ্গিক তথ্য অসম্পূর্ণ থাকায় সেগুলো সংযোজন করে পুনরায় থানায় জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, "জিডি করার জন্য আদালতের পক্ষ থেকে একজন প্রতিনিধি থানায় এসেছিলেন। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে আনুষ্ঠানিকতার পাশাপাশি পুলিশ ইতোমধ্যেই নিখোঁজ বিচারকের সন্ধানে তৎপরতা ও খোঁজখবর শুরু করেছে।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]