• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:০০ বিকাল

চট্টগ্রামের পুলিশের ভ্যান চুরির ঘটনায় মূল হোতা আটক : নেপথ্যে নাশকতার চেষ্টার আলামত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের হালিশহর ব্যস্ত সড়কের পাশ থেকে পুলিশের টহল ভ্যান নিয়ে উধাও হয়ে যান এক অজ্ঞাত ব্যক্তি। চাঞ্চল্যকর এ ঘটনা নগরীতে টক অব দ্যা টাউনে পরিণত হয়৷ ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পতিত্যাক্ত অবস্থায় চুরি যাওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতেই নগরীর দেওয়ানহাট মোড় থেকে রুবেল (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের একটি বিশেষ দল।

পুলিশের দাবি, এটি নিছক গাড়ি চুরির ঘটনা নয়, এর পেছনে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা থানার মোহনপুর গ্রামে। তাঁর বাবার নাম শামছুল আলম। তিনি চট্টগ্রাম নগরের ধনিয়ালাপাড়া আউলিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার ‘মোবাইল-৪২’ টহল দলের সদস্যরা ছোটপুল পুলিশ লাইনসংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে তাঁদের সরকারি টহল ভ্যানটি রেখে দুপুরের খাবার খেতে ভেতরে যান।

খাবার শেষে বাইরে এসে তাঁরা দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি নেই। আশপাশে তল্লাশি চালিয়েও কোনো হদিস না পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

ঘটনার পরপরই রেস্তোরাঁ ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নির্বিঘ্নে টহল ভ্যানটি চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন।

তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে নগরের সব থানা ও গুরুত্বপূর্ণ মোড়ে সতর্কবার্তা পাঠানো হয় এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়।

সাঁড়াশি অভিযানের একপর্যায়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকা থেকে পরিত্যক্ত ও অক্ষত অবস্থায় টহল ভ্যানটি উদ্ধার করা হয়।

এরপর প্রযুক্তির সহায়তা ও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। রাতেই দেওয়ানহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

সরকারি টহল ভ্যান নিয়ে পালানোর ঘটনায় পুলিশের নিরাপত্তা ও সতর্কতা নিয়ে প্রশ্ন উঠলেও সিএমপি বলছে, পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

হালিশহর থানা-পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে মনে হচ্ছে, নিছক চুরির উদ্দেশ্যে নয়, বরং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যেই পুলিশের গাড়িটি নেওয়া হয়েছিল।

এ ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র বা ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে রুবেলকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]