• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:২৮ দুপুর

নিষিদ্ধ সংগঠনের ১৬৮ সদস্যসহ ৯৪৭ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬৮ সদস্য রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১০২ জন, আগের মামলার আসামি ১৯৪ জন, পরোয়ানাভুক্ত ১০০ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২১ জন রয়েছেন। এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মাদকসংক্রান্ত মামলায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ৫৯ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকসংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ১১৮।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৩ হাজার ৩১টি ইয়াবা, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩৯টি মাদক মামলা দায়েরের পাশাপাশি ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৪৮, কুমিল্লায় ৪০, ফেনীতে ১৭, নোয়াখালীতে ১৫, চাঁদপুরে ১৪, লক্ষ্মীপুরে ১২, কক্সবাজারে ৯, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ, রাঙামাটিতে চার এবং খাগড়াছড়িতে চারজন গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ২১১ জনকে আটক করা হয়েছে কুমিল্লা থেকে। এ ছাড়া চট্টগ্রামে ৪৩, লক্ষ্মীপুরে ৩৩, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, কক্সবাজারে ১৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, রাঙামাটিতে ১৩, ফেনীতে আট, খাগড়াছড়িতে আট এবং বান্দরবানে ছয়জনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]