• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল

শেরপুরে তুলাচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরে তুলা চাষের আধুনিক প্রযুক্তি, উন্নত উৎপাদন পদ্ধতি ও চাষাবাদে কৃষকদের দক্ষতা বাড়াতে তুলাচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন তুলাচাষী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় শেরপুর সদর উপজেলার নামাশেরী এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনের উদ্যোগে কুসুমহাটি ইউনিটের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন, জামালপুরের তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কুসুমহাটি ইউনিটের কটন ইউনিট অফিসার মো. নূরল আলম প্রমুখ।

প্রশিক্ষণে তুলা চাষের উপযোগী জমি নির্বাচন, বীজ বপন, উন্নত জাতের তুলা চাষ, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই ও পোকামাকড় দমনসহ আধুনিক চাষাবাদ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তুলার ফলন বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং চাষাবাদের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তুলাচাষীদের প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, তুলা চাষে কৃষকদের আগ্রহ ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যবস্থাকে আরও উন্নত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে তুলাচাষীরা অধিক ফলন ও ভালো উৎপাদন পেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]