কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা ও সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধঘোষিত আওয়মীলীগ নেতা শহিদুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। পুলিশ জানায়, ভূরঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ-২৩/১০/২০২৪; জি আর নং-২০৫,ধারা-143/341/323/324/326/ 307/427/379/ 506/114/34, পেনাল কোড,১৮৬০ এর তদন্তে প্রাপ্ত আসামী শহিদুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। সে আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্র বিরোধী পোস্ট নিয়মিতভাবে করতো।
ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ জানান, শহিদুল ইসলামকে ২০২৪ সালের সন্ত্রাস ও নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর